ঢাকা | মে ২, ২০২৬ - ৪:৪৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজে নব গঠিত গভর্নিং বডির প্রথম সভা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, May 26, 2025 - 1:36 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 90 বার

রাঙ্গুনিয়া :রাঙ্গুনিয়া উপজেলার উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজের নব গঠিত গভর্নিং বডির প্রথম সোমবার (২৬ মে) কলেজের শিক্ষক মিলায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজা আক্তার। প্রধান অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি অধ্যক্ষ আমিরুজ্জামান। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য সিরাজুল মোস্তাফা চৌধুরী,

দাতা সদস্য ডাঃ এটিএম রেজাউল করিম, বিদ্যোৎসাহী সদস্য অধ্যাপক আবদুল গফুর, হাফেজ নুর উল্লাহ, এডভোকেট আজিম উদ্দিন লাভলু, অভিভাবক প্রতিনিধি লিয়াকত আলী, কাজী মো. মিজানুর রহমান, হারুনুর রশিদ মাসুদ, শিক্ষক প্রতিনিধি অধ্যাপক মো. ইউসুফ, অধ্যাপক মো. ইকবাল হোসেন, অধ্যাপিকা বিবি কুলসুমসহ কলেজের শিক্ষকমন্ডলী।শুরুতে নবগঠিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।