ঢাকা | মে ৩, ২০২৬ - ৬:১৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

পঞ্চগড়ে ১১ বছরের শিশুকে অপহরণ করে জোরপূর্বক বাল্যবিবাহ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, May 29, 2025 - 12:01 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 60 বার

স্নিগ্ধা খন্দকার স্টাফ রিপোর্টার:পঞ্চগড়ে ১১ বছর বয়সী এক নাবালিকা শিশুকে অপহরণের পর জোরপূর্বক বাল্যবিবাহ দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনার প্রতিবাদ ও দোষীদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীর পরিবার।

বৃহস্পতিবার (২৯ মে) সকাল ১০টায় পঞ্চগড় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে অপহৃত অর্পা রানী (১১)-এর পরিবার অভিযোগ করে বলেন, বোদা উপজেলার জামাদারপাড়া এলাকার বাদল চন্দ্র রায়ের কন্যা অর্পাকে ২৬ মে (সোমবার) ভোররাতে অপহরণ করে থানাপাড়া এলাকার তাপস রায়ের ছেলে প্রীতম রায় (২২)। পরে তাকে জোরপূর্বক বিয়ে দেওয়া হয়।

পরিবারের দাবি, বিষয়টি জানার পর তারা প্রশাসনের সহযোগিতা নেন। পুলিশ নিয়ে বিয়ের আসরে গেলে প্রীতমের পরিবারের সদস্যরা পুলিশের সামনেই বাল্যবিবাহ সম্পন্ন করেন। এমনকি অর্পার মা-বাবাকে লাঞ্ছিত ও মারধর করা হয়।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, “এটি আগের একটি চলমান মামলার অংশ। অভিযোগের ভিত্তিতে আমরা শিশুটিকে উদ্ধার করে মায়ের কাছে হস্তান্তর করি। কিন্তু ছয় ঘণ্টা পর সে আবার ওই যুবকের কাছে ফিরে যায়।”

এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন পঞ্চগড়ের সাধারণ মানুষসহ সাংবাদিক সমাজ। অবিলম্বে দায়ীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।