ঢাকা | মে ৪, ২০২৬ - ৩:২৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাঙ্গুনিয়ায় ইয়াবা সহ যুবক গ্রেফতার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, May 29, 2025 - 3:27 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 295 বার

রাঙ্গুনিয়া :রাঙ্গুনিয়ায় ইয়াবা সহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তার নাম মো. আরমান বাইল্যা (২৮)। গতকাল বৃহস্পতিবার বিকালে মাদক বিক্রি কালে স্থানীয় জনতা লালানগর ও রাজানগর মৌলভী বাড়ি থেকে তাকে ধরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

জানা যায়, উপজেলার লালানগর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের ফকিরপাড়া বাসিন্দা মহিউদ্দিন এর ছেলে মো. আরমান বাইল্যা ইয়াবা ইয়াবা ট্যাবলেট বিক্রি কালে স্থানীয় এলাকাবাসী তাকে আটক করেন। এসময় তাকে তল্লাশি চালিয়ে ২৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবা ট্যাবলেট সহ রাঙ্গুনিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়।
রাঙ্গুনিয়া মডেল থানায় এসআই মাহফুজুর রহমান বলেন, ইয়াবা সহ এক পাচারকারীকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে।