ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৯:৩৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

কমলগঞ্জে ইউএনও’র হাসপাতাল পরিদর্শন, রোগী-স্বজনদের ক্ষোভ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, September 9, 2025 - 12:07 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 188 বার

রাজন আবেদীন রাজু, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাখন চন্দ্র সূত্রধর। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে তিনি হাসপাতালে পৌঁছে বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগীদের খোঁজখবর নেন।

পরিদর্শনকালে ইউএনও হাসপাতালের সার্বিক সেবা, চিকিৎসকদের উপস্থিতি, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং রোগীদের প্রাপ্ত চিকিৎসা সম্পর্কে খোঁজখবর নেন। তবে এ সময় বেশ কিছু রোগী ও তাদের স্বজনরা ক্ষোভ প্রকাশ করে জানান, হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক পাওয়া যায় না, প্রয়োজনীয় ওষুধ মেলে না, এমনকি অনেক সময় সেবার মান নিয়েও তারা ভোগান্তিতে পড়েন।

রোগীদের অভিযোগের প্রেক্ষিতে ইউএনও মনোযোগ সহকারে সমস্যাগুলো শোনেন এবং তা সমাধানের আশ্বাস দেন। তিনি বলেন, “সরকারি স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।”

এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাহবুবুল হক ভূইয়া, হাসপাতাল কর্তৃপক্ষ, ছাত্র প্রতিনিধি, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইউএনও মাখন চন্দ্র সূত্রধর হাসপাতালের সেবার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করে বলেন, রোগীরা যেন ভোগান্তি ছাড়াই চিকিৎসা পান তা নিশ্চিত করতে হবে।