ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ১:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

কেরানীগঞ্জে মুক্তিযোদ্ধা ও জুলাই শহীদ পরিবারের সদস্যদের সাথে মত বিনিময় সভা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, December 2, 2025 - 11:38 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 66 বার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : কেরানীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা ও জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সাথে নব নিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উমর ফারুকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার সবার কক্ষে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহাবুদ্দিন, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এম এ কাইয়ুম, জুলাই আন্দোলনে কেরানীগঞ্জের শহীদ রিয়াজের বাবা -মা সহ তিন শহীদ পরিবারের সদস্যরা।