ঢাকা | মার্চ ১২, ২০২৬ - ৮:৩০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

নোয়াখালীর সোনাইমুড়ীতে সন্ত্রাসীদের হামলায় ঘর ভাঙচুর লুটপাট

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, January 13, 2026 - 10:56 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 109 বার

নোয়াখালী প্রতিনিধিঃনোয়াখালীর সোনাইমুড়ীতে সন্ত্রাসীদের হামলায় বসতঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। (শনিবার ১০ জানুয়ারী২০২৬) রাত ৮ টায় উপজেলার ৮নং সোনাপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড ধন্যপুর এলাকায় মনু মিয়া ডাঃ বাড়ির আবদুর রবের ছেলে প্রবাসী আব্দুল্লাহ আল মামুনের বসতঘরে দেশীয় অস্ত্র ধারা ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় ভুক্তভোগী আব্দুর রব জানান, ১০জানুয়ারী শনিবার রাত ৮ টায় বহিরাগত ১০-১২ জন সন্ত্রাসী রামদা,কিরিচ,সাবল,লোহার রড,লাঠি-সোঠা, পিস্তল হাতে নিয়ে ককটেল বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে বাড়িতে প্রবেশ করে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে। এসময় দুর্বৃত্তরা বাড়ির টিনের চাল,ঘরের দরজা কুপিয়ে ভেঙে বসত ঘরে প্রবেশ করে তাদের হাতে থাকা রামদা নিয়ে কুপিয়ে ওয়ারড্রবের ড্রয়ার ভেঙে নগদ টাকা স্বর্ণালংকার,এবং মূল্যবান জিনিস পএ লুটপাট করে নিয়ে যায় একদল সন্ত্রাসী।

এই বিষয়ে মামলা মোকদ্দমা করলে পরবর্তীতে খুন জখম করে ফেলবে বলে হুমকি দিয়ে যায় সন্ত্রাসীরা।এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এবং নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে দাবি করেন ভুক্তভোগী পরিবার।

স্থানীয় গ্রামবাসী বলেন, স্বাধীনতার পরে এ ধরনের হামলা দেখিনি। এ ভাবে কি কোন ভাবে লুট করে আমরা গ্রামবাসীরা প্রশাসনের কাছে বিচার চাই।