ঢাকা | এপ্রিল ২৪, ২০২৬ - ৪:২৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

সখিপুরে ঝোপঝাড় থেকে নবজাতক কন্যা শিশু উদ্ধার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, April 11, 2026 - 1:26 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 32 বার

শরিফুল ইসলাম বাবুল, সখিপুর (টাংগাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখিপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নে রাস্তার পাশের ঝোপঝাড় থেকে জীবিত অবস্থায় এক নবজাতক কন্যা শিশুকে উদ্ধার করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) ভোরে ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে স্থানীয় বাসিন্দা আব্দুস ছালাম (৬৫) একটি নবজাতকের কান্নার শব্দ শুনতে পান। পরে শব্দের উৎস খুঁজতে গিয়ে রাস্তার পাশের ঝোপঝাড়ের ভেতরে কাঁথায় মোড়ানো অবস্থায় শিশুটিকে দেখতে পান। এ সময় আশপাশের লোকজনকে ডেকে এনে তাদের সহযোগিতায় শিশুটিকে উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতভর খোলা পরিবেশে পড়ে থাকার কারণে শিশুটি ঠাণ্ডাজনিত সমস্যা ও শ্বাসকষ্টে ভুগছিল। দ্রুত তাকে সখিপুর মা ও শিশু ক্লিনিক-এ নিয়ে যাওয়া হলে শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডা. শামসুল আলম প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে কুমুদিনী মেডিকেল কলেজ ও হাসপাতাল-এ পাঠানো হয়।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য রুহুল আমীন জানান, আপাতত শিশুটিকে এলাকার এক নিঃসন্তান দম্পতি ইব্রাহিম ও নার্গিসের তত্ত্বাবধানে রাখা হয়েছে। তারা শিশুটিকে লালন-পালনের আগ্রহ প্রকাশ করেছেন।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনসুর আহমেদ বলেন, বিষয়টি প্রশাসনের নজরে এসেছে। শিশুটি সম্পূর্ণ সুস্থ হওয়ার পর প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।