অপহরণের দুই ঘণ্টার মধ্যে উদ্ধার কাতার প্রবাসী প্রকৌশলী, আটক ৪
চট্টগ্রাম প্রতিনিধিঃ রুদ্ধশ্বাস অভিযানে মাত্র দুই ঘণ্টার মধ্যে অপহৃত এক প্রবাসী প্রকৌশলীকে উদ্ধার করেছে র্যাব। রবিবার বন্দর থানার রেলওয়ে একাডেমি এলাকার ডেবার পার জঙ্গল থেকে কাতার প্রবাসী চুয়েট প্রকৌশলী মো. মনিরুল হককে জীবিত উদ্ধার করা হয়। একই অভিযানে অপহরণে সরাসরি জড়িত চারজনকে আটক করেছে র্যাব-৭।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিদেশ থেকে দেশে ফেরা প্রবাসীরা যে ক্রমবর্ধমান নিরাপত্তা ঝুঁকিতে পড়ছেন, এই ঘটনা আবারও সেই উদ্বেগকে সামনে নিয়ে এসেছে। তবে র্যাবের দ্রুত ও কার্যকর তৎপরতায় বড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আরো বিস্তারিত আসছে…………








