সিলেটের বালাগঞ্জে উদীয়মান ফুটবলার কোচ এমদাদকে সম্মাননা স্মারক প্রদান
বিলাল উদ্দিন, বিশেষ প্রতিনিধিঃ সিলেটের বালাগঞ্জ উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থার সাংগঠনিক সম্পাদক ও উদীয়মান ফুটবল কোচ ওয়ালিউর রহমান এমদাদ – ফিফা (FIFA), এএফসি (AFC) এবং বাফুফে (BFF)-এর ডিপ্লোমা কোচিং সার্টিফিকেট অর্জন করায় বালাগঞ্জ উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থার পক্ষ থেকে বিশেষ সম্মান স্মারক প্রধান করার হয়। ১২ জুন শুক্রবার সন্ধ্যায় সংস্থার বালাগঞ্জস্হ কার্যালয়ে।
এ সময় উপস্থিত ছিলেন, বালাগঞ্জ উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থার সভাপতি ফুটবলার সাইদুল ইসলাম চৌধুরী, বালাগঞ্জ উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থার সহ সভাপতি ম আ মুকিত, বালাগঞ্জ উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক বিশিষ্ট সংগঠক মুহিত আহমেদ,
বালাগঞ্জ উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সহ সভাপতি হোসেন আলী, বালাগঞ্জ উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থার সহ সাংগঠনিক সম্পাদক শাহিন মিয়া, বালাগঞ্জ উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থার সদস্য মোঃ জাবেদ হোসেন সহ অনেক।
বালাগঞ্জ উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থার পক্ষ থেকে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। অনুষ্ঠানে, ফুটবলার কোচ ওলিউর রহমান এমদাদের ফুটবল খেলা ও সাহসী কর্মকান্ডের ভূয়সী প্রশংসা সহ আগামীতে বালাগঞ্জে ফুটবল প্রেমীদের সংগঠন আরো ঐক্যবদ্ধ ও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সকলে।








