নাচোলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীর উদ্বোধন
মোঃ নাসিম , চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে উদ্বোধনী অনুষ্ঠান ও আলেচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাসের সভাপতিত্বে ও উপজেলা প্রশাসন আয়োজিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে পল্লী উন্নয়ন অফিসার হারুন-অর-রশিদের সঞ্চালনায় জাতীয় কবির সংগ্রামী জীবনের উপর আলোচনায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভূমি) সুলতানা রাজিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দীন খান, সিনিয়র মৎস্য অফিসার ইমরুল কায়েশ ও উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফারহানা নবী,প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নুসরাত জাহান। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দুলাল হোসেন।
এসময় জামাতে ইসলামির উপজলা আমীর ইয়াকুব আলী, পৌর নায়েবে আমীর ডাঃ রফিকুল ইসলাম, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সমাপনি দিনে জন্মবার্ষিকী উপলক্ষে শিক্ষার্থীদের বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিযোগিতায় অংশগ্রহণ ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।








