ঢাকা | আগস্ট ২৪, ২০২৬ - ৫:০৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ভূরুঙ্গামারীতে সারের গুদাম ঘর ভেঙে ১০ হাজার কেজি সার নিয়েছে কৃষক

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, August 23, 2026 - 4:19 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 20 বার

মো: আব্দুর রাজ্জাক কাজল কুড়িগ্রাম প্রতিনিধি:কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বেশ কিছু দিন থেকে চাহিদামত সার পাচ্ছে না কৃষক।একি ঘটনায় উপজেলার শিলখুড়ি ইউনিয়নে ২৩ আগস্ট রোববার বেলা ১১ টার দিকে  সার না পেয়ে কৃষকেরা জোট বেধে একটি ডিলার পয়েন্টের গুদাম ঘরের দরজা ভেঙে ১৯৭ বস্তায় প্রায় ১০ হাজার কেজি সার নিয়ে যায়।ডিলার পয়েন্টি উপজেলার শিলখুড়ি ইউনিয়নের মেসার্স শাহ আমানত ডিলার পয়েন্ট।

স্থানীয়রা জানান, শিলখুড়ি ইউনিয়নের ডিলার শাহ আমানত ট্রেডার্স এর মালিক তাইফুর রহমান মুকুল পর্যাপ্ত পরিমাণ সার বরাদ্দ পেলেও কৃষকদের দিতে গড়িমশি করেন। তার মোট বরাদ্দ ছিলো ১৩২০ বস্তা সার। এর মধ্যে গুদামে মজুদ ছিল ৩৪০ বস্তা সার।প্রায় ২ শতাধিক কৃষক দীর্ঘক্ষণ অপেক্ষার পর ডিলার পয়েন্ট না খোলায় কৃষকেরা গুদামের দরজা ভেঙে ১৯০ বস্তা ইউরিয়া সার নিয়ে যেতে থাকে।

পরে পুলিশ খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে পরিবেশ নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশের তৎপরতায় ৩৩ জন কৃষক ৩৩ বস্তা ফেরত দিয়ে গেছে।

এ বিষয়ে জানতে ডিলার শাহ আমানত ট্রেডার্স এর মালিক তাইফুর রহমান মুকুলকে তার ব্যবহৃত ফোন নাম্বারে একাধিক বার কল করা হলে ফোন বন্ধ পাওয়া যায়

 

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিমুদ্দিন বলেন, ওই ইউনিয়নে চাহিদা প্রায় ৪ হাজার বস্তা সার। কিন্তু মোট বরাদ্দ ছিল ১৩২০ বস্তা। উত্তোলন আরও কম ছিল। ফলে কৃষকরা সার না পাওয়ায় গুদাম থেকে সার নিয়ে গেছে।

 

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বারকে এ বিষয়ে জানতে চেয়ে ফোন দেয়া হলে তিনি পরে কথা বলবেন বলে জানান।