ঢাকা | আগস্ট ২৪, ২০২৬ - ৫:০২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ইলেক্ট্রিশিয়ান আলী আকবরের দাপটে অসহায় ভুক্তভোগীরা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, August 23, 2026 - 4:35 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 27 বার

নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টায় পল্লী বিদ্যুৎ এর আলী আকবর নামের এক নিবন্ধিত ইলেক্ট্রিশিয়ানের দাপটে অসহায় সেবা নিতে আসা ভুক্তভোগীরা।আকবরের নিজ এলাকা দত্ত গ্রামের কেউ যদি আকবর কে না জানিয়ে সরাসরি নিজে অফিসে যোগাযোগ করেন কোন কারণে তাহলে ক্ষ্যাপে যান ওই আকবর।কাজ আটকে বছরের পর বছর হয়রানি করা সহ অফিস থেকে ফাইলও গায়েব করেন দেন ওই ইলেকট্রেশিয়ান।সাধারণ দত্ত গ্রাম এলাকার মানুষরা হিন্দু হওয়ায় ভয়ে সরাসরি কেউ মুখও খুলতে চান না।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজনের অভিযোগের ভিত্তিতে এই প্রতিবেদক সরেজমিনে বারহাট্টা উপজেলার সাহতা ইউনিয়নের দত্ত গ্রামে গেলে প্রতিবেদকের সাথে কথা হয় কয়েকজন ভুক্তভোগীর।ভুক্তভোগীরা বছর তিনেক আগে আলী আকবরকে একটি বিএডিসি সেচ নামানোর জন্য মোটা অঙ্কের টাকা দেন।দুই বছর পেরিয়ে গেলেও আকবর সংযোগ দিতে ব্যর্থ হন।তখন ভুক্তভোগী গ্রাহক একবছর ধরে বেশ কয়েকটি দরবার করার পর আলী আকবর ঘুষের টাকা ফেরত দেন।তারপরই শনির দশা হয়ে যায় ওই গ্রাহকের।পরে দুইবার আবেদন করলেও আর বিদ্যুৎ অফিসে তার ফাইলই তিনি খুঁজে পাননি।

ঘুষের টাকা সালিসে থাকা একজন জানান আমার নাম যদি প্রকাশ করেন তাহলে সে মধ্যপ অবস্থায় আমার বাড়িতে এসে হামলা করবে।আলী আকবর অনেক খারাপ মানুষ।অনেক কষ্টে সেচের ঘুষের ৯০ হাজার টাকা আমরা উদ্বার করে দিয়েছি।

যার বিরুদ্ধে এত অভিযোগ সেই আলী আকবরের ফোনে বারবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

বারহাট্টা পল্লী বিদ্যুৎ সূত্রে জানা যায় ইলেকট্রেশিয়ান পদটি পল্লী বিদ্যুৎ এর কোন বেতনভুক্ত কিছু নায়।কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট কোন অভিযোগ থাকলে ওই ইলেকট্রেশিয়ান এর নিবন্ধন বাতিল করে দেওয়ার আশ্বাস দেন বর্তমান দায়িত্বে থাকা এজিএম কম।আর গ্রাহকদের হয়রানি কমাতে সরাসরি বিদ্যুৎ অফিসে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।