ঢাকা | আগস্ট ২৮, ২০২৬ - ৭:৩৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

জেদ্দায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, August 28, 2026 - 11:43 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 21 বার

জেদ্দা, সৌদি আরব: ২৮ আগস্ট ২০২৬: সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) জেদ্দাস্থ বিএনপির স্থানীয় কার্যালয়ে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এতে সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী এবং প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৌদি আরব পশ্চিমাঞ্চল সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন সিটিজি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান। প্রধান বক্তা ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপন।

সদস্য সচিব হানিছ সরকার উজ্জ্বল ও জাহাঙ্গীর সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠার ইতিহাস, সংগঠনের ভূমিকা এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বক্তব্য রাখেন।

সভাপতির বক্তব্যে আলাউদ্দিন সিটিজি বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠার পর থেকে মানুষের কল্যাণে কাজ করে আসছে। এই সংগঠন শুধু একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম নয়, এটি মানুষের সেবা, মানবিকতা ও দায়িত্ববোধের প্রতীক। দেশের যেকোনো সংকট ও দুর্যোগে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মানুষের পাশে দাঁড়িয়েছেন।”

তিনি আরও বলেন, “প্রবাসের মাটিতে থেকেও দেশের মানুষের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে। সংগঠনের আদর্শ, শৃঙ্খলা ও ঐক্য ধরে রেখে মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ভূমিকা রাখতে হবে।”

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল মান্নান বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল দীর্ঘ ৪৬ বছর ধরে গণতন্ত্র, মানুষের অধিকার ও দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রবাসে থেকেও সংগঠনের নেতাকর্মীরা দেশের মানুষের সুখে-দুঃখে পাশে রয়েছেন, যা অত্যন্ত প্রশংসনীয়।”

তিনি বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে এবং সংগঠনের শৃঙ্খলা বজায় রেখে আগামী দিনে আরও শক্তিশালীভাবে কাজ করতে হবে। ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে মানুষের আস্থা অর্জন করাই হবে আমাদের মূল লক্ষ্য।”

প্রধান বক্তার বক্তব্যে মীর মনিরুজ্জামান তপন বলেন,
“স্বেচ্ছাসেবক দলের প্রতিটি নেতাকর্মীকে মানুষের কল্যাণে কাজ করতে হবে। প্রবাসে থেকেও দেশের উন্নয়ন, প্রবাসীদের অধিকার এবং সংগঠনের কার্যক্রমকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

অনুষ্ঠানে সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী এবং প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

এ সময় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফিরোজ, মোহাম্মদ ইকবাল প্রধান, সালাউদ্দিন জনি, মনোয়ার খান, দেলোয়ার হোসেন, রিংক, কামাল হোসেন, মোহাম্মদ আলী, মোস্তাকিম মোহাম্মদ আমীরসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আমজাদ হোসেন ও সদস্য সচিব আব্দুর রহিমকে সফল আয়োজনের জন্য ধন্যবাদ জানানো হয়।

পরে কেক কাটার মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানের শেষে সংগঠনের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা জানিয়ে “বাংলাদেশ জিন্দাবাদ” এবং “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অমর হোক” স্লোগানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।