ঢাকা | সেপ্টেম্বর ১৮, ২০২৬ - ১:৪৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাঙ্গুনিয়ায় চৌমুহনীতে কৃষি ব্যাংকের নতুন ভবন শাখার উদ্বোধন, সুবিধা বাড়বে ব্যবসায়ীদের

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, September 17, 2026 - 5:46 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 49 বার

রাঙ্গুনিয়া:চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় বাংলাদেশ কৃষি ব্যাংকের মরিয়মনগর রাঙ্গুনিয়া কলেজ শাখা নতুন ভবনে স্থানান্তরের পর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। নতুন স্থানে শাখাটি চালু হওয়ায় বিশেষ করে মরিয়মনগর এলাকার ব্যবসায়ীরা আরও সহজে ও স্বাচ্ছন্দ্যে ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বুধবার (১৬ সেপ্টেম্বর) মরিয়মনগর চৌমুহনী জিলানী ক্লাবের পাশে এম এস টাউয়ারের দ্বিতীয় তলায় আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে শাখাটির নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়। এর আগে শাখাটি কলেজ গেইট এলাকায় পরিচালিত হয়ে আসছিল।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি ব্যাংক রাঙ্গুনিয়া কলেজ শাখার ব্যবস্থাপক মুন্না দে। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক চট্টগ্রাম বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ কামরুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক চট্টগ্রাম পূর্বের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মো. আবু রায়হান, রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুল হক, মরিয়মনগর ব্যবসায়ী কল্যাণ সমিতির উপদেষ্টা করিম উদ্দীন হাসান ও মোহাম্মদ সৈয়দ, সমিতির সভাপতি মো. ইলিয়াছ এবং মানবাধিকার বাস্তবায়ন সংস্থা রাঙ্গুনিয়া শাখার সাধারণ সম্পাদক নুরুল ইসলাম আজাদ।

নতুন ভবনে শাখাটি স্থানান্তরের ফলে মরিয়মনগর বাজার ও আশপাশের এলাকার ব্যবসায়ীদের জন্য ব্যাংকিং কার্যক্রম আরও সহজ হবে। বিশেষ করে ব্যবসায়িক লেনদেন, ঋণসেবা, টাকা জমা ও উত্তোলনসহ বিভিন্ন ব্যাংকিং সেবা গ্রহণে তাদের সময় ও যাতায়াতের ভোগান্তি কমবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

অনুষ্ঠানে কয়েকজন ঋণগ্রহীতার হাতে ঋণের চেক তুলে দেন অতিথিরা। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।