ঢাকা | সেপ্টেম্বর ২৯, ২০২৬ - ১০:৪৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

২১ অক্টোবর শুরু হচ্ছে রিয়াদ সিজন ২০২৬

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, September 28, 2026 - 1:11 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 9 বার

সৌদি আরব প্রতিনিধি: সৌদি আরবের রাজধানী রিয়াদে আগামী ২১ অক্টোবর বুধবার শুরু হচ্ছে এবারের রিয়াদ সিজন। প্রায় ১০ সপ্তাহব্যাপী এই আয়োজনে থাকছে বিনোদন, ক্রীড়া ও সাংস্কৃতিক নানা আয়োজন।

প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশের শিল্পী ও সাংস্কৃতিক পরিবেশনা রিয়াদ সিজনের আকর্ষণ বাড়ায়। বাংলাদেশও সাম্প্রতিক বছরগুলোতে এ আন্তর্জাতিক আয়োজনে নিজেদের সংস্কৃতি ও সংগীত তুলে ধরেছে।

এর আগে রিয়াদ সিজনের মঞ্চে বাংলাদেশি রক তারকা নগর বাউল জেমস পারফর্ম করে ব্যাপক আলোচনায় আসেন। ২০২৫ সালের বাংলাদেশ কালচার পর্বে জেমসের পাশাপাশি হাবিব ওয়াহিদ, পড়শি, আসিফ আকবর, মনির খান, বেলাল খান, আকাশ মাহমুদ, ইমরানসহ আরও কয়েকজন বাংলাদেশি শিল্পী অংশ নেন।

২০২৫ সালের বাংলাদেশ পর্বে রিয়াদের আল-সুওয়াইদি পার্কে বাংলাদেশি সংগীত, নৃত্য, খাবার, পোশাক ও সংস্কৃতির নানা দিক তুলে ধরা হয়। এতে সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যেও ব্যাপক উৎসাহ দেখা যায়।

এবারও রিয়াদ সিজন ঘিরে দর্শনার্থীদের জন্য থাকছে বিভিন্ন ধরনের বিনোদন ও সাংস্কৃতিক অভিজ্ঞতা। ২১ অক্টোবর থেকে শুরু হয়ে টানা ১০ সপ্তাহ রিয়াদের বিভিন্ন ভেন্যুতে চলবে এ আয়োজন।