লন্ডনে ঢাকা জেলা জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে ঢাকা জেলা প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ কে সংবর্ধনা
জাকির হোসেন সুমন , ব্যাুরো প্রধান ইউরোপ :যুক্তরাজ্য বিএনপির দলীয় কার্যালয় ‘সবার জন্য ঢাকা’ এই স্লোগান এ প্রতিষ্ঠিত, ঢাকা জেলা জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে সদ্য নিয়োগ প্রাপ্ত জেলা প্রশাসক ঢাকা ও যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সহ-সভাপতি এবং বর্তমান ঢাকা জেলা জাতীয়তাবাদী যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ ভাইয়ের লন্ডন আগমন উপলক্ষে একটি শুভেচ্ছা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন রাষ্ট্রনায়ক তারেক রহমানের বিশ্বস্ত স্নেহাশীষ, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি,ঢাকা জেলা জাতীয়তাবাদী ফোরামের সম্মানিত আহবায়ক ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম রিবলু । শুরুতে ফোরামের অন্যতম সদস্য জাকির হাওলাদার পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের শেষে সংগঠনের সিনিয়র যুগ্ন আহবায়ক ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক ছাত্রী বিষয়ক সম্পাদক ফাহমিদা মজিদ ( ঊষা), এর স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে সভা শুরু হয় । সভাটি যৌথভাবে সঞ্চালনা করেন ফোরামের সদস্য সচিব ও সাবেক ছাত্র নেতা মারুফ গিয়াস বাপ্পি ও যুগ্ন আহবায়ক ও জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্য শাখার সহ প্রচার বিষয়ক সম্পাদক মোঃ জাকির হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপি’র সম্মানিত সভাপতি আবুল কালাম আজাদ, যুক্তরাজ্য বিএনপির আহবায়ক কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, শহিদুল ইসলাম মামুন, গুলজার আহমেদ ও যুক্তরাজ্য জাতীয়তাবাদী যুবদলের সম্মানিত সভাপতি আফজাল হোসেন।
এছাড়াও সদ্য ঘোষিত ঢাকা জেলা জাতীয় ফোরামের
যুগ্ন আহবায়ক ও সাবেক যুক্তরাজ্য বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা জাহানারা আক্তার শিমলা, নাসরিন হাসান, ব্যারিস্টার মুফতি নাফিজ, ডক্টর সাদিয়া টুম্পা, সাবেক লন্ডন মহানগর বিএনপির সনির্ভর বিষয়ক সম্পাদক মোঃ দেলোওয়ার হোসেন ও জাকির হোসেন বিক্রমপুরী।
ঢাকা জেলা জাতীয়তাবাদী ফোরামের সম্মানিত সিনিয়র সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ- আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম মিরাজ, কেন্দ্রীয় কৃষক দলের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইব্রাহিম মিয়া, বিএনপি’র সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক শিবলী শহীদ খোসনবিশ, এবং শাহীন ইসলাম সরকার।
কমিটির সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন ফোরামের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ও জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর পূর্বের সাবেক সহ-সাধারণ সম্পাদক নাঈম আহমেদ শ্যামল , লন্ডন সিটি যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক ওবায়দুর রহমান শিবলু, সদস্য মোঃ রাসেল, প্রচারের দায়িত্বপ্রাপ্ত হাসিবুর রহমান ও আব্দুর রহমান সায়েম,অন্যতম মাকসুদুর রহমান বাবু, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আবু নাসের শ্যামল,, সাইফুল ইসলাম সিকদার প্রমূখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার রেজাউল করিম, সিনিয়র সদস্য নুরে আলম সোহেল, ফোরামের সিনিয়র সদস্য মনির আহমেদ, নুরুজ্জামান রাজন এবং সংগঠনের সদস্য মো. গিয়াসউদ্দিন। অনুষ্ঠানের সার্বিক আয়োজনে ও সহযোগিতায় ছিলেন কামরুজ্জামান চৌধুরী। এছাড়া যুক্তরাজ্য বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সংগঠনের সদস্য ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ইয়াসিন ফেরদৌস মুরাদ যুক্তরাজ্যে তাকে সংবর্ধনা ও শুভেচ্ছা জানানোর জন্য ঢাকা জেলা জাতীয়তাবাদী ফোরামের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি এবং সংগঠনের বিভিন্ন কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন।
সভাপতির সমাপনী বক্তব্যে ঢাকা জেলা জাতীয়তাবাদী ফোরামের আহ্বায়ক ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম রিবলু উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন। পরবর্তীতে ডিনারের মাধ্যমে নেতৃবৃন্দের পারস্পরিক মতবিনিময়, শুভেচ্ছা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।








