মান্দার তেঁতুলিয়ায় শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম।শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় তিনি ইউনিয়নের পলাশবাড়ী ও পিড়াকৈর গ্রামের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি, উৎসবের
পরিবেশ ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্যাপনের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পূজামণ্ডপগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতির পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। যেকোনো
অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে।পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা অফিস সহায়ক আশিকুর রহমান সোহাগ এবং সাংবাদিক ওয়াশিম রাজু সহ মন্দির কমিটির সদস্য ও স্থানীয় নেতৃবৃন্দ।








