ঢাকা | নভেম্বর ১৭, ২০২৬ - ৬:২৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

কুড়িগ্রামে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা প্রাথমিক বাছাই পর্ব অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, November 16, 2026 - 10:12 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 39 বার

মো: আব্দুর রাজ্জাক (কাজল) কুড়িগ্রাম প্রতিনিধি:পুলিশ মিডিয়া সেল, কুড়িগ্রামের মাধ্যমে জানা যায়”সেবার ব্রতে চাকরি” এই স্লোগানকে সামনে রেখে আজ ১৫ নভেম্বর, ২০২৬ ইং তারিখে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা অক্টোবর-২০২৬  এর প্রাথমিক বাছাই পর্বের ৩য় ও শেষ দিনের কার্যক্রম কুড়িগ্রাম পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হয়। আজ উক্ত প্রাথমিক বাছাই পর্বের দ্বিতীয় দিনে প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ প্রার্থীরা ১৬০০ মিটার দৌড় (পুরুষ) ও ১০০০ মিটার দৌড় (নারী), ড্রাগিং এবং রোপ ক্লাইম্বিং ইভেন্টে অংশগ্রহণ করেন।

কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম আজকের বাছাইপর্বে উত্তীর্ণ সকলকে শুভেচ্ছা ও শুভকামনা জানান এবং একইসাথে লিখিত পরীক্ষায় ভাল ফলাফলের জন্য সকলকে ভালোভাবে প্রস্তুতি নিয়ে আসার আহবান করেন।

তিনি প্রার্থী ও অভিভাবকদের সকল প্রকার প্রতারক ও দালালদের বিষয়ে সতর্ক করে বলেন, বাংলাদেশ পুলিশের নিয়োগ প্রক্রিয়া একটি শতভাগ স্বচ্ছ ও বহুস্তরের মনিটরিং পদ্ধতিতে হয়। কাজেই কেউ যাতে কোন ধরনের প্রতারকের খপ্পরে পড়ে প্রতারিত না হয় সে জন্য সকলকে সচেতন থাকার জন্য আহবান জানান এবং কেউ কোন প্রলোভন দেখালে তার বিষয়ে সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করার পরামর্শ দেন।

এসময় পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধিদল ও নিয়োগ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Physical Endurance Test (PET) পরীক্ষায় যোগ্যতা সম্পন্ন উত্তীর্ণ ৬৬০ জন প্রার্থী আগামী ২৫ নভেম্বর ২০২৬ তারিখ লিখিত পরীক্ষায় অংশগ্রহন করবেন।