ঢাকা | নভেম্বর ২৫, ২০২৬ - ১২:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

আর্থিক অপরাধ তদন্তে প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনের আহ্বান ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, November 24, 2026 - 6:03 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 14 বার

আরিফ রব্বানী ময়মনসিংহ:বাংলাদেশ পুলিশের পেশাগত দক্ষতা বৃদ্ধি, তদন্তের মানোন্নয়ন এবং আর্থিক অপরাধ দমনে সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে আয়োজিত প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, ময়মনসিংহে ‘Financial Crime Investigation & Inquiry’ শীর্ষক এই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা।

প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান আর্থিক অপরাধ তদন্তে পেশাগত দক্ষতা, আধুনিক জ্ঞান এবং প্রযুক্তিনির্ভর তদন্ত কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বলেন, প্রশিক্ষণলব্ধ জ্ঞান বাস্তব কর্মক্ষেত্রে যথাযথভাবে প্রয়োগ করতে হবে। এর মাধ্যমে জনসেবার মানোন্নয়নের পাশাপাশি আর্থিক অপরাধ প্রতিরোধ ও দমনে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

অনুষ্ঠানের একপর্যায়ে সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারী প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন ডিআইজি।

এ সময় উপস্থিত ছিলেন ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, ময়মনসিংহের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) সোমা হাপাং, সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম বিভাগের বিশেষ পুলিশ সুপার মো. মাহবুবুল আলম, পিপিএমসহ প্রশিক্ষণার্থী ও ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, ময়মনসিংহের অন্যান্য কর্মকর্তারা।