অন্যগল্প #শরীফ শামিল #অত্যাধুনিকা ” তুবা”- র আত্মকথার একাংশ
#শরীফ শামিল
#অত্যাধুনিকা ” তুবা”- র আত্মকথার একাংশ
আশা আছে/থাকে- আশে – বিষয়ে
বেহুলা আছে/ থাকে – বিষে- বিষক্ষয়ে।
চেনা জানারা এখনও বলে থাকেন যে, আমি মেয়েবেলা থেকেই ছিলাম আলাদা ধাঁচ- আঁচ কন্যা- জ্বীনকন্যা টাইপ মেয়ে। একবার এক আত্মীয় প্রেমিক , রাতের বেলা একসাথে একপথে হাঁটতে হাঁটতে, পেছন থেকে আমার বিণুনি ধরে টান দিয়েছিল! আর আমি তখন হয়ে ওঠেছিলাম নাগিনী কন্যাা..
নাহলে আমার মেয়েবেলা কষ্ট পেতো নষ্ট হতো – নেকু নেকু প্রেম আর ফেকু ফেকু কাম এ। শরীর মন আমার জেরবার হয়ে যেতো।
হেসিয়ড এর তিন/ চার যুগ( স্বর্ণ, রৌপ্য পীতল বীরযুগ) পেরিয়ে গেছে। এখন কলি যুগ। তবু বীরযুগকে আমি আকাঙ্ক্ষায় রাখি – পুষি। হেসিয়ডীয় জীবনবীক্ষা অনেকটা এরকম: মানুষ থাকবে সৎ, আর তারা নিষ্ঠার সাথে পালন করবে, পারিবারিক ও সামাজিক দায়িত্ব। তাঁর এ নীতি প্রচারীয় বাসনা রীতি, একদম না পছন্দ আমার। আমি বোদলেয়ার এর উদ্ধত ও দূর্বিণীত হওয়ার আহবানকে স্বাগত জানাই।
আমার প্রেমিকের কণ্ঠ হবে সাহসী কণ্ঠ, কর্ম হবে দুঃসাহসী কর্ম। আদি সংখ্যা যেমন ” এক”, তেমনি পুরুষ কোডও আমার এক। হাজার কোটি মানুষের মাঝ থেকে, আমার হাত ধরে টেনে নিয়ে যাবে আমার প্রেমিক পুরুষ – বীরপুরুষ। তার একহাতে থাকবে আমার এক হাত আরেকহাতে থাকবে নগ্ন তরবারি। প্রয়োজন এ গোটা বিশ্বের বিরুদ্ধে সে একা লড়বার সাহস প্রদর্শন করবে।
আমি বইমেলা পছন্দ করি– বউমেলা নয়। পূর্বে নাকি বউমেলায় – বউ কেনাবেচা হতো! আমি এ জাহেলী কাণ্ডকে ঘৃণা করি।
যারা এ আধুনিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক/ অনলাইনে আমাকে ইমপ্রেসড করার চেষ্টা করছো, তাদের জ্ঞাতার্থে বলছি, – আমি এরকমই। আমার মতো। তোমাদের মিনমিনে কথা আর নেকুনেকু প্রেমবার্তা না পছন্দ আমার। আমি একজন ওই আদি সংখ্যার অপেক্ষায় আছি।
[ সৌজন্যে-
উপন্যাস
“ভগবানের অংশ ও একটি গৃহবাসী কাহিনী ”
লেখক- শরীফ শামিল
প্রকাশিতব্য -২০২১ বইমেলা ]








