প্রচ্ছদ » » সংবাদ সম্মেলন : সাবেক অধ্যক্ষ সিরাজুল হকের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চলছে
সংবাদ সম্মেলন : সাবেক অধ্যক্ষ সিরাজুল হকের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চলছে
- দৈনিক নবোদয় ডট কম
- আপডেট: Thursday, May 25, 2023 - 2:49 pm
- News Editor
- পঠিত হয়েছে: 65 বার
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিরাজুল হকের বিরুদ্ধে নানান ষড়যন্ত্র, মিথ্যা অপবাদ ও অপপ্রচারের প্রতিবাদে বৃহস্পতিবার (২৫ মে) সকালে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বিশ্বনাথ প্রেস ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত পাল্টা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অধ্যক্ষের ভাতিজা ও পৌর এলাকার গোয়ালগাঁও গ্রামের বাসিন্দা মনিরুজামান মনির।
লিখিত বক্তব্যে মনির বলেন, গত ২০মে সংবাদ সম্মেলন করে পৌর এলাকার চৌধুরীগাঁও গ্রামের মৃতঃ মরম আলীর পুত্র ধর্ষণ মামলার অভিযুক্ত আবুল কাহার ও তার ছোট ভাই জাহিদ আমার (মনির) চাচা বিশ্বনাথ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিরাজুল হক ও আমাকে (মনির) জড়িয়ে মিথ্যা অপবাদ, অসত্য তথ্য পরিবেশন করে সংবাদ সম্মেলনের করে।
যাহা অত্যান্ত নিন্দনীয়, মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত। সমাজে হেয় প্রতিপন্ন করতে তারা মিথ্যার আশ্রয় নিয়ে সংবাদ সম্মেলন করেছে।
লিখিত বক্তব্যে মনির আরো বলেন, ২০১৯ সালে ‘বিশ্বনাথে পঞ্চম শ্রেণীতে পড়–য়া শিক্ষার্থীকে ধর্ষণ শিরোনামে’ আবুল কাহারের বিরুদ্ধে বিভিন্ন জাতীয় ও স্থানীয় একাধিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। বর্তমানে ধর্ষণ মামলা আদালতে বিচারাধীন রয়েছেন।
ধর্ষন মামলায় আবুল কাহার ৭ মাস কারাবরণও করেছেন। এসবের মধ্য দিয়েও সিরাজুল হককে জড়িয়ে বলা হয়েছে আমাদের পরামর্শে আম্বিয়া বেগম মিথ্যার আশ্রয় নিয়ে একাধিক মামলা দিয়ে ও বার বার নারাজি দিয়ে আবুল কাহার ও তার পরিবারকে অন্যায়ভাবে হয়রানি করা হচ্ছে বলে দাবি তাদের।
অথচ তা সম্পন্ন মিথ্যা, বানোয়াট, অপপ্রচার ও উদ্দেশ্য প্রনোদিত। তারা আমাদের মান সম্মান নষ্ঠ করতে এসব বলেছে। আমি, আমার চাচা ও আমাদের পরিবার কোন ধরনের তা বিশ্বনাথবাসী জানেন। আমার চাচা একজন সম্মানী মানুষ, উনার বিরুদ্ধে এসব কথা বলার পূর্বে অন্তত চিন্তা-ভাবনা করার দরকার ছিল।
সংবাদ সম্মেলনে মনির লিভিক বশক্তব্যে বলেন, আমার চাচা সিরাজুল হক একজন মানুষ গড়ার কারিগর, সফল ব্যবসায়ী ও সমাজসেবক। তাঁর ছাত্র-ছাত্রী আজ দেশ-বিদেশে সাংবাদিকতা, শিক্ষকতাসহ বিভিন্ন পেশায় সুনামের সাথে নিয়োজিত আছেন এবং ছেলে-মেয়েরা দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে উচ্চ শিক্ষা গ্রহন করছে। আজ ওই পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আবুল কাহার ও জাহিদ গংরা।
আমাদের পরিবারকে খাটো করতে এসব ষড়যন্ত্র করছে তারা। ্আবুল কাহার ও জাহিদ গংদের এসব মিথ্যা অপপ্রচার, বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত কর্মকান্ডের বিচার আমি আমার পরিবারের পক্ষ থেকে প্রশাসন ও বিশ্বনাথবাসীর কাছে দিলাম।
বিশ্বনাথ প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মনিরুজ্জামান মনিরের সাথে উপস্থিত ছিলেন বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার হাজী মছদ্দর আলী, যুক্তরাজ্য প্রবাসী মোজাম্মিল আলী, এলাকার মুরব্বী ক্বারী মাওলানা আব্দুল মতিন, ইফতেখার হোসেন, সংগঠক এমদাদুল হক, শরিফ আহমদ প্রমুখ।
বিশ্বনাথে উপজেলা আইন শৃংখলা কমিটির সভা
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত সভায় পৌর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ‘বিশ্বনাথ জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া মাদ্রাসা’র সামন দিয়ে যাওয়া সড়ক ও জনপদ (সওজ)’র ভ‚মিতে পৌরসভার উদ্যোগে সরকারি বরাদ্ধে জনস্বার্থে নতুন সড়ক নির্মাণকালে সৃষ্ট জটিলতাসহ অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য ‘রশিদপুর থেকে লামাকাজী’ পর্যন্ত থাকা সওজের জায়গার সীমানা দ্রæত নির্ধারণের দাবী করেন বক্তারা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, সরকারি ভ‚মিতে সরকারি অর্থে নির্মাণ করা হচ্ছে সড়ক, আর তাতে বাঁধা দিতে মাদ্রাসার কমলমতি শিশুদের ব্যাবহার করা কোনভাবেই উচিত হয়নি মাদ্রাসা কর্তৃপক্ষের।
জনস্বার্থে ওই রাস্তার নির্মাণ কাজ দ্রæত সম্পন্ন করার পদক্ষেপ নেওয়ার জন্য স্থানীয় প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন নেতৃবৃন্দ। পরিবহন শ্রমিক ঐক্য জোট ও অটোরিক্সা শ্রমিকদের মধ্যে চলমান জটিলতা দূর করতে দ্রুত উভয় পক্ষকে নিয়ে সভা করার আহবান করে বক্তারা বলেন, উক্ত সভা থেকে শিশুশ্রম নিরসন ও জনভোগান্তি কমাতে সঠিক ভাড়া আদায়ের হার নির্ধারণ করতে হবে।
সভায় বক্তারা বলেন, রশিদপুর থেকে লামাকাজী পর্যন্ত থাকা সওজের জায়গার সীমানা নির্ধারণ করে তাতে থাকা খালটি পুণঃখনন করা হলে সবচেয়ে বেশি উপকৃত হবে বিশ্বনাথের কৃষিখ্যাত, মিটবে আমিষের চাহিদাও।
সুরমা নদী পুনঃখননের জন্য তৈরী নকশা থেকে পরগণা বাজার থেকে লামাকাজী বাজার পর্যন্ত অংশটুকু বাদ দেওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা দ্রুত নকশা সংশোধন করে তাতে ওই অংশটুকু অন্তভ‚ক্ত করার জোর দাবী জানান।
এছাড়া দীর্ঘ প্রায় ৮ মাস ধরে বিদেশে থাকা উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের মেম্বার ফখরুল ইসলাম’র পদ শূন্য ঘোষণা করে উপ-নির্বাচনের এবং বিশ্বনাথ পুরাণ বাজার এলাকায় থাকা রতবাড়ির জায়গা উদ্ধারের ব্যবস্থা গ্রহনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয় সভায়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া, সহকারী কমিশনার (ভূমি) আসমা জাহান সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন সুমন, থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলী, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, সাংবাদিক কামাল মুন্না।
এসময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জুলিয়া বেগম, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, মহিলা বিষয়ক কর্মকর্তা বদরুন নাহার, আনসার ও ভিডিপি কর্মকর্তা আমির হোসেন, বিশ্বনাথ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মানিক মিয়া, বিশ্বনাথ দারুল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নু’মান আহমদ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর দাস শংকু প্রমুখ নেতৃবৃন্দ।
আরও পড়ুনঃ
সর্বশেষ আপডেট








