ঢাকা | মার্চ ১২, ২০২৬ - ১২:১২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

হাটহাজারীর উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত সেলিম উদ্দিন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, May 25, 2023 - 5:54 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 69 বার

সুমন পল্লব হাটহাজারী( চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে হাটহাজারীর উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন মীর নোয়াবুল হক মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:
সেলিম উদ্দিন রেজা।

গত রবিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃশাহিদুল আলম ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কমকর্তা মো:মাইনু উদ্দিনের এক সাক্ষরিত জাতীয় শিক্ষা সপ্তাহ -২৩ এর ফলাফল বিবরনী তালিকা শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নাম ঘোষনা করা হয়।

মো:সেলিম উদ্দিন রেজা ২০০৪ সালে সহকারী শিক্ষক ( ইংরেজি) পদে নিয়োগ প্রাপ্ত হন। পরবর্তীতে ২০১৪ সালে
প্রধান শিক্ষক পদে যোগদান করে। বিদ্যালয়ের গড় ফলাফল ৯০% এর বেশি।বতর্মানে
শিক্ষার্থী সংখ্যা ৭৪১ জন।

যোগদানের পর থেকে সততা,যোগ্যতা মননশীল ও দক্ষতার মাধ্যমে শিক্ষকতা পালন করে আসছে। পাশাপাশি শিক্ষার্থীদের সংগীত, আবৃত্তি, বিতর্ক, লেখালেখি , খেলাধুলা চর্চা হয়।
সেলিম উদ্দিন রেজা পৌরসভা মেডিকেল গেইট এলাকায় মো:কামাল উদ্দিন ও বেগম রোকিয়ার পুত্র।