ঢাকা | মে ৩, ২০২৬ - ১০:২৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

মান্দায় খাস সম্পত্তির কবরস্থান রক্ষার দাবিতে মানববন্ধন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, October 24, 2023 - 5:42 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 70 বার
মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় খাস সম্পত্তির কবরস্থান রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। মঙ্গলবার সকাল ১০ টার দিকে উপজেলার গণেশপুর (ঠিকাদারপাড়া) গ্রামে বিবাদমান খাস সম্পত্তির কবরস্থানের সামনের রাস্তায় এসব কর্মসূচি পালন করা হয়।
এসময় স্থানীয় গরু ব্যাবসায়ী মখলেছুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঈসমাইল হোসেন,আলেপ উদ্দিন ঠিকাদার, জানবক্স এবং হাসান আলী প্রমূখ। এসময় বক্তারা বলেন, গণেশপুর (ঠিকাদারপাড়া) গ্রামের মুসলিম সম্প্রদায়ের লোকজনের কোন কবরস্থান না থাকায় তারা একশো বছরের বেশী সময় ধরে অত্র গণেশপুর মৌজার হাল ১ নম্বর খতিয়ানের ৫৯৪ও ৭৯৭ দাগের মোট ৩২ শতাংশ খাস সম্পত্তি কবরস্থান হিসেবে ব্যবহার করতেন। সে মোতাবেক এসএ এবং আরএস খতিয়ানের মন্তব্যের কলামে উক্ত দাগগুলিতে মুসলমান সম্প্রদায়ের লোকজনের (কবরস্থান) ব্যবহার্য্য হিসেবেই উল্লেখ রয়েছে। অথচ, একই গ্রামের ইয়ানুছ আলী গংরা কবুলিয়ত দলিল ও পত্তনের কাগজমূলে জমিটি দখলে নিতে চান।
এতে করে স্থানীয়দের মাঝে বিরোধ দেখা দেয়। পরবর্তীতে গণেশপুর (ঠিকাদারপাড়া) গ্রামের খাস সম্পতির কবরস্থান রক্ষায় সাধারণ জনগণের পক্ষে গণেশপুর গ্রামের মৃত তমিজ উদ্দীন ঠিকাদারের ছেলে মখলেছুর রহমান বাদী হয়ে মান্দা সিনিয়র সহকারী জজ আদালত, নওগাঁতে একটি চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা দায়ের করেন। মামলা নং ৫৫। বর্তমানে মামলাটি চলমান রয়েছে। তাদের দাবি যে, উক্ত খাস স্পত্তিতে স্থানীয় মুসলমানদের বংশানুক্রমে বিভিন্ন প্রজাতির গাছ ও বাঁশ লাগিয়ে আসছেন।
তফসীল বর্ণিত খাস সম্পত্তিটিতে অনেক মৃত ব্যাক্তি শায়িত আছেন এবং অধ্যবধি তা স্থানীয় মুসলিম সম্প্রদায়ের লোকজন ব্যাবহার করছেন। এখানে কারো কোন স্বার্থ নেই। এর পরেও প্রতিপক্ষের লোকজন তা অন্যায়ভাবে দখলের পায়তারা চালিয়ে যাচ্ছেন এবং বিভিন্নভাবে হুমকি অব্যাহত রেখেছেন । খাস সম্পত্তির কবরস্থান রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন স্থানীয়রা।
এ ব্যাপারে জানতে চাইলে প্রতিপক্ষের ইয়ানুস আলী ঠিকাদার বলেন, কবুলিয়ত দলিলমূলে জমিটি তাদের প্রাপ্য। অথচ, বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও জমিটি নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলমান রয়েছে। বাপ-দাদার নিজ নামীয় কবুলিয়ত দলিলমূলে বিবাদমান কবরস্থানের জমিটি দখলে নিতে চান তারা।#