ঢাকা | মে ৩, ২০২৬ - ১১:৪৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

চট্টগ্রামে  দূর্মর বাংলাদেশ এর উদ্যোগে সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে  খাবার বিতরণ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, October 24, 2023 - 5:45 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 77 বার
চট্টগ্রাম: চট্টগ্রামের অন্যতম মানবিক সংগঠন “দূর্মর বাংলাদেশ ” এর আয়োজনে “পবিত্র ঈদে মিলাদুন নবী (সঃ)” উপলক্ষে  “দূর্মর ফুড ব্যাংক ” এর আওতায় ৪র্থ বারের মতো অসহায় দুস্ত এতিম পথশিশু ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে গত ২৪ অক্টোবর  ২৩ ইং, রোজ: মঙ্গলবার,  নগরীর নাসিরাবাদ  পলিটেকনিক্যাল জিয়স  পুকুর জামে  মসজিদ প্রাঙ্গনে খাবার বিতরণ কর্মসূচী পালন করা  হয়।
উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন  সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি এস এম আনিসুল ইসলাম, প্রধান অতিথি ছিলেন খুলশী থানার অফিসার ইনচার্জ, রুবেল হাওলাদার,  বিশেষ অতিথি হিসেবে ছিলেন, সাংবাদিক স ম জিয়াউর রহমান, পিউপিল স্কুল বাস লিমিটেড এর ফাউন্ডার ও সিইও, আবদুর রহমান সোহাগ,হাফেজ আলমগীর রেজা কাদ্বেরী, মাও: আবদুল কাদের,  এনায়েত  হোসেন,   দৈনিক সমাচার পএিকার ব্যুরো চীফ মাসুদ আলম সাগর, ইন্জিনিয়ার মোহাম্মদ এমরান,রতন বড়ুয়া,বিপ্লব বিজয়, আসাদুজ্জামান সাকিব,
বারেক,  আবু রায়হান,  ফাহাদ ,  জুয়েল,  আরমান, ইমন, রাকিব   প্রমুখ। উক্ত কর্মসূচীতে  সমাজে পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে বিওবানদের আহ্বান করা হয় পাশাপাশি দূর্মর বাংলাদেশ এর মানবিক কাজের প্রশংসা করেন। পরিশেষে  দোয়া  মিলাদ ও মোনাজাতের পর ২০০ লোকের মাঝে খাবার বিতরণ করা হয়।