২৮ অক্টোবরকে সামনে রেখে কেরানীগঞ্জে র্যাবের ব্যাপক তল্লাশি অভিযান
কেরানীগঞ্জ প্রতিনিধি: ২৮ অক্টোবর বিএনপি’র মহাসমাবেশ কে কেন্দ্র করে কেরানীগঞ্জে র্যাবের ব্যাপক তল্লাশি অভিযান পরিচালনা করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর প্রবেশ মুখে বুড়িগঙ্গা প্রথম সেতুর হাসনাবাদ এলাকায় চেক পোস্ট বসিয়ে এই তল্লাশি অভিযান চালানো হয়েছে।
র্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিনের নেতৃত্বে এই তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। এ সময় রাজধানী ঢাকাগামী সকল প্রকার বাস, মিনিবাস, প্রাইভেট কার ও মোটরসাইকেল থামিয়ে ব্যাপকভাবে সেগুলো তল্লাশি চালানো হয়।
এই তল্লাশি অভিযানের নেতৃত্বদানকারী র্যাব-১০ এর অধিনায়ক মোহাম্মদ ফরিদ উদ্দিন জানান, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য এই বিশেষ চেকপোস্ট ও নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাজনৈতিক দলগুলোর তাদের কর্মসূচি পালন করার অধিকার রয়েছে। কিন্তু কেউ যেন কোন নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাতে না পারে সেজন্যই আমরা রাজধানীর এই প্রবেশ মুখে তল্লাশি অভিযান জোর দাড় করেছি।








