বিএনপি আবার অনির্বাচিত সরকারকে আনতে চায় —এডভোকেট কামরুল ইসলাম
কেরানীগঞ্জ: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বিএনপি আবার পনির্বাচিত সরকার কে আনতে চায়।১/১১ সরকার আনতে চায়।
তারা গণতন্ত্রকে ধ্বংস করতে চায়। কোন অবস্থাতেই অনির্বাচিত সরকার বা তত্ত্বাবধায়ক সরকার কে আনতে দেওয়া হবে না। এদেশে সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। যারা সন্ত্রাস করে যারা নির্বাচনকে বানচাল করতে চায় তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে । নির্বাচনী মাঠ এখন আমাদের দখলে আছে। কোন অপশক্তিকে আর রাজনীতিতে প্রভাব বিস্তার করতে দিবো না।
তিনি আজ সকালে কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নে নির্বাচনী কোন সংযোগ কালে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী চৌধুরী সেলিম, সসাধারণ সম্পাদক আলতাব হোসেন বিপ্লব, কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হাসান মস্তান,
কালন্দি ইউনিয়নের আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাজী আনোয়ার হোসেন সাধারণ সম্পাদক আলহাজ্ব এহসান উদ্দিন প্রমূখ। কালিন্দী পারজোয়ার উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে এই গণসংযোগ কর্মসূচি শুরু করে বরিসুর বাজার হয়ে নেকরোজবাগে গিয়ে শেষ হয়।








