ঢাকা | মে ৬, ২০২৬ - ৪:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ফুলবাড়ীর প্রবীণ শিক্ষক আহসান আলী সরকারের মৃত্যু,বিভিন্ন মহলের শোক

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, October 27, 2023 - 2:56 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 68 বার

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ফুলবাড়ী গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাত্তন শিক্ষক আহসান আলী সরকার (হাসান) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাযিউন।

বৃহস্পতিবার দিবাগত রাতে পৌরশহরের কাঁটাবাড়ী গ্রামে নিজ বাসভবনে তার মৃত্যু হয়। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭২ বছর।
তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্যক গুনাগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার বেলা ১১ টায় তার কর্মস্থল গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। সেখানে বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষক শিক্ষার্থীসহ পরিচিত শুভাকাঙ্ক্ষীগণ জানাজায় অংশগ্রহন করেন। এরপর দুপুর দু”টায় তার গ্রামের বাড়ী কুর্শাখালি গ্রামে পারিবারিক কবরস্থানে দ্বিতীয় জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়।

এদিকে প্রবীন শিক্ষক আহসান আলী সরকারের মৃত্যুতে পৃথক পৃথক ভাবে শোক জানিয়েছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, ফুলবাড়ী পৌর মেয়র আলহাজ্ব মাহমুদ আলম লিটন, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ খুরশিদ আলম মতিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দেগণ।