ঢাকা | মে ৮, ২০২৬ - ৪:৫৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

কিশোর গ্যাং ও চাঁদাবাজের ৫০ সদস্য র‍্যাব ১০ এর হাতে গ্রেফতার 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, February 21, 2024 - 1:39 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 81 বার

কেরানীগঞ্জ প্রতিনিধি: কিশোর জ্ঞান ও চাঁদাবাজের ৫০ সদস্য গ্রেফতার করেছে র‍্যাব ১০ । আজ দুপুর একটায় র‍্যাব১০ এর প্রধান কার্যালয় কেরানীগঞ্জ রাজেন্দ্রপুর এলাকায় এডিশনাল ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য জানান। তিনি জানান গতকাল রাতে কেরানীগঞ্জের ও ঢাকার বিভিন্ন এলাকা থেকে আলাদা আলাদা অভিযানের মাধ্যমে কিশোর গ্যাং ও চাঁদাবাজদের গ্রেপ্তার করা হয়েছে। এ কিশোর গ্যাং চাঁদাবাজদের রয়েছে বিভিন্ন বাহারি নাম যেমন টপবাজ, গ্যাং স্টার প্যারাডাইস, বয়েস হাই ভোল্টেজ, দে-দৌড়, হ্যাচকা টান ও বুস্টার ।

এদের কাছ থেকে থেকে ১৭ টি চাকু পাঁচটি ছোঁড়া একটি সুইচ গিয়ার চাকু একটি চাপাতি একটি চাইনিজ কুড়াল একটি ইলেকট্রিক শট দেওয়ার মেশিন উদ্ধার করা হয়েছে। তিনি আরো জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন যে কেরানীগঞ্জ ঢাকা মাওয়া মহাসড়ক সহ দেশের বিভিন্ন এলাকায় চুরি ছিনতাই চাঁদাবাজি ডাকাতি অপহরণ ধর্ষণ হত্যা চেষ্টা ও পাড়া মহল্লায়আধিপত্য বিস্তার সহ বিভিন্ন প্রকার অপরাধ তারা পরিচালনা করে আসছিল । গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ব্যবস্থা প্রক্রিয়াধীন। গ্রেপ্তার ক্রীতদরা হল।

১ শাহাদাত হোসেন (৪৪), ২। মোঃ রাজিব হাওলাদার (২৭), ৩। শাওন দাস (২১), ৪। মোঃ আশরাফুল (১৯), ৫। মোঃ ইভান (২১), ৬। মোঃ তাইজুল ইসলাম (২১), ৭। মোঃ আলম হোসেন (১৯), ৮। মোঃ সুজাল হোসাইন রিমন (১৯), ৯। মোঃ রতন (৩৬), ১০। মোঃ জুয়েল (২৮), ১১। মোঃ রায়হান খাঁন (২২), ১২। অদিত খান লিমন (২৪), ১৩। মোঃ সাইফুল ইসলাম (২৭), ১৪। গোলাম রাব্বি (২৫), ১৫। মাইদুল ইসলাম (২২), ১৬। মোঃ ইমরান মোল্লা (২৩), ১৭। মোঃ নাঈম (১৯), ১৮। মোঃ হাসান (২১), ১৯। মোঃ শাহজাহান (৪২), ২০। মোঃ আল আমিন (৩৬), ২১। মোঃ সিরাজুল ইসলাম (২৮), ২২। মোঃ মহসিন (৩০), ২৩। মোঃ রাজা (২৮), ২৪। খলিলুর রহমান মিলন (২৫), ২৫। আবু বক্কর সিদ্দিক (২৮), ২৬। মৃদুল (২২), ২৭। মোঃ ইউসুফ (২৮), ২৮। মোঃ রাশেদুল হাসান সাঞ্জু (২৩), ২৯। মোঃ ইব্রাহীম (২৮), ৩০। মোঃ হাবিব আহম্মেদ হিরা (১৯), ৩১। মোঃ সজিব (১৯),

৩২। মোঃ আবির হোসেন (১৭), ৩৩। মোঃ শাকিব সিকদার (২৫), ৩৪। মোঃ হৃদয় (২২), ৩৫। মোঃ শান্ত (২১), ৩৬। সাব্বির হোসেন সিয়াম (১৮), ৩৭। মোঃ শাহিন (১৮), ৩৮। মোঃ ইমরান হোসেন রিফাত (১৮), ৩৯। সজীব (২১), ৪০। মোঃ ফেরদৌস (২১), ৪১। রাসেল (৪০), ৪২। মোঃ আরজু (৪২), ৪৩। মোঃ শাকিল (১৯), ৪৪। মোঃ সাগর (৩৫), ৪৫। মোঃ আলামিন (৩৪), ৪৬। মোঃ বিল্লাল হোসেন (২৬), ৪৭। মোঃ রুমান মিয়া (২৪), ৪৮। মোঃ রাসেল সর্দার (২৫), ৪৯। মোঃ বিপ্লব হোসেন (২৬) ও ৫০। মোঃ আসিফ । এসোনাল ডিআইজি ফরিদ উদ্দিন আরও জানান তিনি এই কিশোর গাং ও চাঁদাবাজদের যারা সহায়তা করছে তাদেরকেও চিহ্নিত করে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।