ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ৯:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ধামইরহাটে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উদযাপন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, March 8, 2025 - 9:01 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 53 বার
মাসুদ সরকার, ধামইরহাট নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার মাক্বামাম মাহমুদার সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, তথ্য কর্মকর্তা ইসকিতা আফরিন, ধামইরহাট প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক আব্দুর রাজ্জাক রাজু, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ সরকার।
উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম এ মালেক সরদার, প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “ নারী দিবসের গুরুত্ব অপরিসীম, পরিবার থেকে রাষ্ট্র ব্যবস্থাপনার প্রতিটি ক্ষেত্রে নারীদের বৈষম্য, নির্যাতন, অধিকার হরন ও সম্পদ প্রাপ্তিতে অসামঞ্জস্যতা কোন ভাবেই কাম্য নয়।
আসুন নিজ পরিবার থেকে সকল ক্ষেত্রে নারীদের বৈষম্য প্রতিরোধে সোচ্চার হই এবং নারী মর্যাদা ও অধিকার রক্ষার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করি। শুধু দিবস পালনের মাধ্যম দিয়েই নারীর মর্যাদা রক্ষা করা সম্ভব নয়। এর জন্য প্রযোজন আত্নসচেতনতা, দায়িত্ববোধ এবং দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন।” আলোচনা সভায় আরোও উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রতিনিধিবৃন্দ, এনজিও, বিভিন্ন নারী সংগঠন, পেশাজীবী সংগঠন, স্থানীয় সরকার এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ।