ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ১০:৩৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ধামইরহাটে টিসিবির পণ্য বিতরণ কার্যক্রম উদ্বোধন  

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, March 8, 2025 - 9:03 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 56 বার

মাসুদ সরকার, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে ভোক্তাদের মাঝে টিসিবির পণ্য বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান। শনিবার ৮ মার্চ সকাল সাড়ে ৯ টায় টি এন্ড টি মোড়ের সন্নিকটে বেলির মোড় নামক স্থানে টিসিবির দোকানে তালিকাভুক্ত ভোক্তাদের মাঝে পণ্য বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। তালিকাভুক্ত ১ হাজার ৮৭৬ জন ভোক্তার মাঝে প্রতি কেজি চিনি ৭০ টাকা, ছোলা ৬০ টাকা, মশুর ডাল ৬০ টাকা, সয়াবিন তেল ১০০ টাকা, চাল ৩০ টাকা দরে

প্রত্যেক কার্ডের অনুকুলে ২ কেজি ছোলা, ২ কেজি সয়াবিন তেল, ১ কেজি চিনি, ২ কেজি মশুর ডাল ও ৫ কেজি চাল দেয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “পবিত্র রমজান মাস উপলক্ষে রোজার তৃতীয় সপ্তাহে সদাশয় সরকারের নির্দেশনা মোতাবেক ভোক্তাদের আরও একটি অতিরিক্ত বরাদ্দ দেয়া হবে।” তিনি টিসিবি বিতরণকারি ডিলার জাহিদ হোসেনকে সুষ্ঠু ভাবে পণ্য বিতরণের নির্দেশনা প্রদান করেন।