ঢাকা | মার্চ ১৪, ২০২৬ - ১:৩২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাঙ্গুনিয়ায় জামায়াত নেতা অধ্যাপক ফজলুল করিম

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, March 13, 2025 - 3:56 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 34 বার

রাঙ্গুনিয়া প্রতিনিধিঃবাংলাদেশকে আর কোন দূর্নীতিবাজ ফ্যাসিস্টের হাতে তুলে দেয়া যাবে না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক ফজলুল করিম।

তিনি বলেন, দূর্নীতিমুক্ত দেশ গঠনে আল্লাহভীরু যোগ্য নেতৃত্ব অপরিহার্য। কল্যাণমূলক, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গতলাল বুধবার (১২ মার্চ) বিকেলে রাঙ্গুনিয়া উপজেলার পৌরসভা জামায়াতে ইসলামীর আয়োজনে মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রোয়াজারহাট রাঙ্গুনিয়া ক্লাবে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পৌরসভার জামায়াতে ইসলামীর সভাপতি আ.জ.ম ওমর। সেক্রেটারি ইয়াকুব হোসেন তসলিম’র সঞ্চলানায় বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোহাম্মদ হাসান মুরাদ, নায়েবে আমীর মাওলানা শওকত হোসেন, উপজেলা সেক্রেটারি মাস্টার কামাল উদ্দীন, এসিসট্যান্ট সেক্রেটারি মাওলানা মোহাম্মদ শাহ আলম, রাঙ্গুনিয়া শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রাশেদুল আলম, জামায়াত নেতা অধ্যাপক জসিম উদ্দীন, মাস্টার মোহাম্মদ হুসাইন, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ কুতুব উদ্দীন প্রমুখ।

একই দিনে রাঙ্গুনিয়া দক্ষিণ জোন শিলক ও চন্দ্রঘোনা ইউনিয়নে সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।