ঢাকা | মার্চ ১৪, ২০২৬ - ১১:০৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

পঞ্চগড়ে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন ১৫ মার্চ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, March 13, 2025 - 4:15 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 129 বার

স্নিগ্ধা খন্দকার স্টাফ রিপোর্টারঃপঞ্চগড়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় ১ লাখ ৬১ হাজার ১৫২ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। বৃহস্পতিবার (১৩ মার্চ) সিভিল সার্জনের কার্যালয়ের হল রুমে আয়োজিত এক ব্রিফিংয়ে সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমান এ তথ্য জানান।

তিনি জানান, আগামী ১৫ মার্চ (শনিবার) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ক্যাপসুল খাওয়ানো হবে। এ জন্য জেলার ১,০৭৬টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে, যেখানে ২,১৫২ জন স্বেচ্ছাসেবক কাজ করবেন।

ক্যাম্পেইনের আওতায় ৬ থেকে ১১ মাস বয়সী ১৮,৪৩০ শিশুকে নীল রঙের ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৪২,৭২২ শিশুকে লাল রঙের ক্যাপসুল দেওয়া হবে।

এ কর্মসূচির লক্ষ্য অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধ এবং শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো।