ঢাকা | মার্চ ১৫, ২০২৬ - ১২:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাঙ্গুনিয়ায় দুই প্রতিষ্ঠানকে ত্রিশ হাজার টাকা অর্থদণ্ড

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, March 13, 2025 - 4:16 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 182 বার

রাঙ্গুনিয়া:দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে রাঙ্গুনিয়ার সরফভাটায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৫১ ধারায় ক্ষেত্র বাজারের শাহ মেহরিয়া স্টোরের মোহাম্মদ আব্দুল সবুরকে দশ হাজার টাকা ও অঞ্জন কুলিং কর্ণার এর অঞ্জন কুমার নাথ কে বিশ হাজার টাকা সহ মোট ত্রিশ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান এই অভিযান করেন। অভিযানে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ ও বৈষম্য বিরোধী ছাত্র সম্বনয়ক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ছবির ক্যাপশন: রাঙ্গুনিয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান।