ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ১১:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাঙ্গুনিয়ায় সন্ত্রাসীদের হামলায় আওয়ামী লীগ নেতার মৃত্যু

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, March 27, 2025 - 7:54 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 52 বার

রাঙ্গুনিয়া প্রতিবেদকঃচট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সন্ত্রাসীদের হামলায় আহত আওয়মী লীগ নেতা নুরুল ইসলাম তালুকদার (৭০) মারা গেছেন। তিনি উপজেলার সরফভাটা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড মীরেরখীল গ্রামের ইন্নাল আমিন তালুকদারের বড় সন্তান ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

২৬ মার্চ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগের দিন মঙ্গলবার সরফভাটা ইউনিয়নের মীরেরখীল এলাকায় হামলায় তিনি আহত হন

স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে নুরুল ইসলাম সরফভাটা মীরেরখীল বাজারে নিজ দোকানে ছিলেন। হঠাৎ একদল সন্ত্রাসী তার উপর অতর্কিত হামলা চালায়। তাকে দোকান থেকে বের করে প্রকাশ্যে বেধড়ক মারধর করে এবং কুপিয়ে জখম করে চলে যায়। সন্ত্রাসীরা চলে যাওয়ার  দীর্ঘক্ষণ পরও কেউ কাছে যায়নি। প্রায় আধাঘণ্টা সড়কে পড়ে থাকার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেন, এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান চালানো হচ্ছে।