কমলগঞ্জে আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজের নবনির্বাচিত সভাপতি হাজি মুজিবকে সংবর্ধনা
রাজন আবেদীন রাজু, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কমলগঞ্জে আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজের গভর্নিং বডির নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজি মুজিব) কে এক সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ মে) দুপুর ১২টায় কলেজ মিলনায়তনে শিক্ষকদের পক্ষ থেকে আয়োজিত এ সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন। সঞ্চালনায় ছিলেন সহকারী প্রভাষক সুভাষ চন্দ্র সিংহ ও লক্ষ্মী নারায়ণ সিংহ।
সভায় স্বাগত বক্তব্য রাখেন শিক্ষার্থী আর্দিত সিংহ এবং শিক্ষক জয়ন্ত কুমার সিংহ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন:
জেলা বিএনপির সদস্য দুরুদ আহমেদ, কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ অলি আহমদ খান, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিদ্দিকী, কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলু, কমলগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক সোয়েব আহমেদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন ও তাজ উদ্দিন তাজু, পৌর যুগ্ম আহ্বায়ক প্রতুষ্য ধর, শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন, কমলগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক বক্ত মোঃ মাহবুবুর রহমান এবং স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জমির আহমেদ জয় প্রমুখ।
বক্তারা নবনির্বাচিত সভাপতিকে অভিনন্দন জানিয়ে কলেজের উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ গঠনে তাঁর অবদান প্রত্যাশা করেন।








