ঢাকা | মে ১, ২০২৬ - ১১:৪৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

শ্রীমঙ্গলে টিকিটবিহীন যাত্রী ও কালোবাজারি দমনে রেলওয়ের বিশেষ অভিযানে জরিমানা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, October 26, 2025 - 12:10 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 46 বার

ইমরান হোসেন, মৌলভীবাজার প্রতিনিধি: রেলওয়ে যাত্রীসেবা স্বচ্ছ ও অনিয়মমুক্ত রাখতে শ্রীমঙ্গলে টিকিটবিহীন যাত্রী ও টিকিট কালোবাজারি রোধে বিশেষ অভিযান পরিচালনা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
রবিবার (২৬ অক্টোবর) দুপুরে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (টিটি) তানজিরুজ্জামান ও সঞ্জয় কুমার হাওলাদার এর নেতৃত্বে পরিচালিত অভিযানে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনে ‘এনআইডি যার, টিকিট তার’ নীতির আওতায় যাত্রীদের টিকিট ও জাতীয় পরিচয়পত্র যাচাই করা হয়।

অভিযান চলাকালে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার, স্টেশন মাস্টার মো. সাখাওয়াত হোসেন, রেলওয়ে পুলিশ ও আরএনবি সদস্যরা।

স্টেশন মাস্টার মো. সাখাওয়াত হোসেন বলেন,
স্টেশনে প্রবেশের সময় ও ট্রেনে উঠার পর যাত্রীদের টিকিট ও এনআইডি যাচাই করা হচ্ছে। এতে যাত্রীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে।

ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক সঞ্জয় কুমার হাওলাদার জানান, অভিযান চলাকালে তিনজন যাত্রীর টিকিটের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের তথ্য না মেলায় মোট ২ হাজার ২৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
তিনি আরও বলেন,টিকিট কালোবাজারি ও অনিয়ম রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।