ঢাকা | মে ২, ২০২৬ - ১:০৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

কবিতা “স্নাতকনামা-  

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, October 30, 2025 - 12:17 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 216 বার
স্নাতকনামা-                                                                                        —হারুন রশীদ
অভিনন্দন শুভেচ্ছা ও শুভকামনা
প্রিয় প্রণয়,
আইইউবিয়ান থেকে ওয়াইকাটোয়ান
হলে তুমি-
সিক্ত হলে আজ স্নাতক স্নানে,
গৌরবান্বিত করলে মা-বাবাকে
দেশ ও দেশের মাটি ও মানুষকে।
এইতো সেদিনের কথা
তুমি এসেছিলে পৃথিবীতে
আলোর মশাল জ্বেলে
ঘর আলোকিত করে,
এবার তুমি এলে বিদেশ-বিভুঁইয়ে
সাগর-মহাসাগর পেরিয়ে
প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি
নিউজিল্যান্ডের মাটিতে,
শান্ত-স্নিগ্ধ হ্যামিল্টনীয় পরিবেশে
নিজেকে আলোকিত করতে।
ওয়াইকাটোর আলোকবর্তিকা হয়ে
জীবনযুদ্ধে লড়তে,
মানুষকে ভালোবেসে
মানুষের ভালোবাসায় ঋদ্ধ হয়ে
আকাশছোঁয়া স্বপ্ন নিয়ে
অনেক অনেক দূরে
এগিয়ে যেতে।