ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৮:৩৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

বাঘা শাহদৌলা সরকারি ডিগ্রী কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা!

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, November 29, 2025 - 2:57 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 30 বার

সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী:বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজশাহীর বাঘা শাহদৌলা সরকারি ডিগ্রী কলেজ শাখার ৩৮ সদস্য বিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এতে মেহেদী হাসানকে সভাপতি এবং মাহাফুজ খান গালিবকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

গত ২০ নভেম্বর ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেয়া হয়। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী জেলা ছাত্রদলের আহবায়ক এস এম সালাউদ্দিন আহমেদ শামিম সরকার।

কমিটিতে রয়েছেন সিনিয়র সহ-সভাপতি হাবিব আলী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াশিউল হক অমি, সাংগঠনিক সম্পাদক মুরসালিন ইসলাম মিশন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সভাপতি, সিনি:সহ-সভাপতি এবং সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরে সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে। এছাড়াও বিজ্ঞপ্তিতে আরও বলা হয় আগামী ত্রিশ (৩০) দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশনা দেওয়া হলো।

‘ছত্রসমাজের অধিকার প্রতিষ্ঠা, ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নীতি ও আদর্শ বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করে যাওয়া সহ সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে নিরলসভাবে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন নব গঠিত বাঘা শাহদৌলা সরকারি ডিগ্রী কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।