ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৫:৩৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

আগামী ১৪ মার্চ থেকে নতুন রাঙ্গুনিয়া দেখতে পাবেন উপজেলা আইনশৃঙ্খলা – নদী রক্ষা কমিটি সভায় : হুমাম কাদের চৌধুরী

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, March 3, 2026 - 12:05 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 17 বার

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম ) প্রতিনিধি : চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসন থেকে সদ্য নির্বাচিত জাতীয় সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী বলেন, নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ, আইন আইনশৃঙ্খলা উন্নয়নে তাঁর নির্বাচনী অঙ্গীকার রয়েছে এবং তা বাস্তবায়নে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। , গায়ের জোরে নয়, আইনের মাধ্যমেই বালু উত্তোলন স্থায়ীভাবে বন্ধ করা হবে। মঙ্গলবার (৩ মার্চ) সকালে রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটি সভায় প্রধান অতিথি বক্তব্য তিনি এসব কথা বলেন।

পরে নদী রক্ষা কমিটির সভা একইদিনে পৃথকভাবে অনুষ্টিত হয়। উভয় সভায় সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হাসান,প্রধান অতিথির হিসাবে বক্তব্য রাখেন চট্টগ্রাম ০৭ রাঙ্গুনিয়া আসন নবনির্বাচিত সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী।

নদী রক্ষা কমিটি সভায় হুমাম কাদের চৌধুরী বলেন, গত ১৬ বছর যারা বালু উত্তোলনের সঙ্গে জড়িত ছিল এবং গত ১৮ মাস যারা বালু ব্যবসা দেখভাল করেছে, তাদের সময়েও কার্যক্রম বন্ধ হয়নি, কেবল হাতবদল হয়েছে। বালু উত্তোলন স্থায়ীভাবে বন্ধ করা গেলে তা রাঙ্গুনিয়ার জন্য একটি ঐতিহাসিক সিদ্ধান্ত হবে বলেও তিনি উল্লেখ করেন।

সভায় আরও বক্তব্য দেন রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মো. আরমান হোসেন, দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ হিলাল উদ্দিন আহমদ, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরুল কায়েস, পানি উন্নয়ন বোর্ড চট্টগ্রামের উপ-বিভাগীয় প্রকৌশলী সামশুল আরেফিন, উপজেলা প্রকৌশলী রেজাউল করিম, মৎস্য কর্মকর্তা সুজাত কুমার চৌধুরী, রাঙ্গুনিয়া প্রেস ক্লাব সভাপতি মো. ইলিয়াছ তালুকদার, সাধারণ সম্পাদক সাংবাদিক নুরুল আবছার চৌধুরী, উপজেলা নদী রক্ষা কমিটির সদস্য শওকত আলী নূর, মুক্তিযোদ্ধা মো. ইউনুছ মিয়া, সাংবাদিক আব্বাস হোসাইন আফতাব প্রমুখ।