ঢাকা | আগস্ট ১৯, ২০২৬ - ৫:৪৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

প্রবাসীদের মূল্যায়নে প্রবাসী কার্ড চালু করছে সরকার: এম এ হান্নান

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, August 18, 2026 - 6:11 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 35 বার

সৌদিআরব : প্রবাসীরা সৌদি আরবের আইন মেনে চলার পাশাপাশি বৈধ পথে রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতির চালিকাশক্তিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য এম এ হান্নান। তিনি বলেন, প্রবাসীদের অবদানের যথাযথ মূল্যায়নে বর্তমান সরকার ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে।

সৌদি আরবে আগমন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জাতীয়তাবাদী ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ব্রাহ্মণবাড়িয়া জাতীয়তাবাদী ঐক্য পরিষদের সভাপতি সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপন, প্রধান উপদেষ্টা আব্দুল্লাহ মহসিন, মোহাম্মদ আলী, শেখ রুবেল আহমেদ ও কাজী ফারহাদ।

অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন হানিছ সরকার উজ্জ্বল ও কাউসার আব্দুস সালাম। স্বাগত বক্তব্য দেন জয়নাল আবেদিন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কবির আহমদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন আলাউদ্দিন সিটিজি, গিয়াস উদ্দিন আহমেদসহ ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও প্রবাসীরা। বক্তব্য দেন গাজী ইউসুফ, ইউসুফ গাজী, জাহাঙ্গীর সরকার ও আব্দুল আউয়াল।

বক্তারা প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও দাবির কথা তুলে ধরে বলেন, অতীতে বিমানবন্দরে প্রবাসীদের হয়রানির ঘটনা বন্ধ করতে হবে। প্রবাসীদের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করার পাশাপাশি নিজ নিজ এলাকার প্রবাসীদের বিএনপির সঙ্গে সম্পৃক্ত করে দলে অন্তর্ভুক্ত করারও দাবি জানান তারা।

প্রধান অতিথির বক্তব্যে এম এ হান্নান প্রবাসীদের সৌদি আরবের প্রচলিত আইন-কানুন মেনে চলার আহ্বান জানান। একই সঙ্গে বৈধ পথে দেশে রেমিট্যান্স পাঠিয়ে জাতীয় অর্থনীতিতে অবদান রাখার জন্য প্রবাসীদের ধন্যবাদ জানান তিনি।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে সংসদ সদস্য এম এ হান্নানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।