ঢাকা | আগস্ট ২১, ২০২৬ - ১১:৩৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

লোহাগাড়ায় মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, August 20, 2026 - 2:36 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 27 বার

খলিল চৌধুরী, লোহাগাড়া (চট্টগ্রাম)চট্টগ্রামের লোহাগাড়ায় মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২০ আগষ্ট বৃহস্পতিবার সকাল সাড়ে ১১-টা সময় লোহাগাড়া উপজেলা হল রুমে লোহাগাড়া থানা প্রশাসনের উদ্যোগে মাদক বিরোধী র‍্যালির পূর্বে এক সমাবেশ অতিরিক্ত পুলিশ সুপার সাতকানিয়া সার্কেল আরিফুর রহমান ছিদ্দিকীর সভাপতিত্বে লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিকের সঞ্চালনায শুরুতে কুরআন তেলোয়াত করেন থানা জামে মসজিদের খতিব মৌলানা নুরুল ইসলাম।

এ মাদক বিরোধী রালি ও সমাবেশ স্বাগত বক্তব্য রাখেন লোহাগাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আবদুল্লাহ।

এ মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোঃ বায়েজিদ বিন আখন্দ।

এ সমাবেশে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহবায়ক ও লোহাগাড়া উপজেলা বিএনপি সাবেক সভাপতি আসহাব উদ্দিন চৌধুরী, দক্ষিণ জেলা বিএনপি আহবায়ক কমিটি সদস্য এসএম সলিম উদ্দিন খোকন চৌধুরী, দক্ষিণ জেলা বিএনপি আহবায়ক কমিটি সদস্য মোঃ সাজ্জাদুর রহমান, দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি আবু সেলিম চৌধুরী, লোহাগাড়া উপজেলা এনসিপি আহবায়ক মোঃ জহির উদ্দিন, লোহাগাড়া উপজেলা জামায়াতের মজলিস শুরা সদস্য কাজী নুরুল আলম চৌধুরী ও মাননীয় প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাত হোসেন স্বাধীনের বড় ভাই মোঃ আনোয়ার হোসেন প্রমুখ।

এছাড়াও এ মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশে রাজনৈতিক, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ছাত্র ও সুশিল সমাজসহ উপজেলার বিভিন্নস্থালের স্থানীয় বিপুল সংখ্যক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।