ঢাকা | আগস্ট ২৭, ২০২৬ - ১১:০৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

‎কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১০ কেজি গাঁ/জা/সহ ১ জন গ্রেফতার করেছে পুলিশ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, August 27, 2026 - 3:33 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 26 বার

মো: আব্দুর রাজ্জাক কাজল কুড়িগ্রাম প্রতিনিধি: পুলিশ মিডিয়া সেল, কুড়িগ্রাম এর মাধ্যমে জানা যায়, জেলার নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস টিম ২৭ আগস্ট বৃহস্পতিবার সকাল আনুমানিক ১০ টায় নাগেশ্বরী থানাধীন খাদ‌্য গুদাম এর সাম‌নে রাস্তায় বিশেষ অভিযান পরিচালনা করে ফুলবাড়ী থানাধীন মধ্য কাশিপুর এলাকার মোঃ জাহিদুল ইসলাম (২৮) কে ১০ কেজি গাঁ/জা/সহ হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মিমতানুর রহমান, পিপিএম বলেন, অদ্য ২৭ আগস্ট ২০২৬ তারিখ সকালে গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী থানাধীন খদ‌্য গুদাম এর সাম‌নে রাস্তা থেকে ১০ কেজি গাঁ/জা/সহ ১ জন মা/দ/ক কারবারিকে গ্রেফতার করেছে নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস টিম।  উক্ত বিষয়ে গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে কুড়িগ্রাম জেলা পুলিশের আইনি কার্যক্রম অব্যহত আছে।তিনি সকলের সম্মিলিত ও সহযোগিতা কামনা করেন।