তাহিরপুর স্বতন্ত্র প্রার্থী সেলিম আহমদ এর নির্বাচনী সভা
মুরাদ মিয়া,সুনামগঞ্জ:সুনামগঞ্জ ১- আসনের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সেলিম আহমদ এর নির্বাচনী সভা শ্রীপুর উত্তর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে পরিপূর্ণ জনসভায় রূপান্তর হয়েছে।
মূহুর্তে সভাটিতে নেমে এসেছে হাজার হাজার জনতার ঢল। এসময় রূপান্তরিত জনসভা থেকে তৃণমূল আওয়ামীলীগের নেতাকর্মী ও সাধারণ ভোটারা বার বার একটি শ্লোগান দিচ্ছেন,ক্ষমতার সেলিম আহমদ নয়,জনতার সেলিমকেই আগামী ৭,ই জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে এমপি হিসেবে পেতে চাই।
তাহিরপুর,জামালগঞ্জ,ধর্মপাশা,ও মধ্যেনগরের মাটি, ও মানুষের ঘাঁটি,সেলিম আহমদ,৭ই জানুয়ারি নির্বাচনে ছাড়া আসন হারাবে আওয়ামীলীগ। যতই ঘনিয়ে আসছে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন,ততই নেতাকর্মীদের মাঝে সৃষ্টি হচ্ছে সেলিম আহমদ এর নির্বাচনী আমেজ।
বুধবার (৩ জানুয়ারি) রাত ৯টায় নিজ নির্বাচনী এলাকা তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের শ্রীপুর বাজারের দক্ষিণ পাশে,বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে ও স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে স্বতন্ত্র প্রার্থী সেলিম আহমদের সভা অনুষ্ঠিত হয়েছে।
আসছে ৭ই জানুয়ারি নির্বাচনকে সামনে রেখে দিনরাত মাঠ চষে বেড়াচ্ছেন সুনামগঞ্জ ১- আসনের স্বতন্ত্র প্রার্থী সেলিম আহমদ। বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলের সাধারণ সম্পাদক,সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নির্দেশনা পেয়ে।নিজ সুনামগঞ্জ১- আসনের তাহিরপুর,জামালগঞ্জ,ধর্মপাশা,ও মধ্যনগর উপজেলার প্রতিটি ইউনিয়নে আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে চা- চক্র, উঠান বৈঠক, মতবিনিময় ও পথ সভা করে যাচ্ছেন তিনি।
স্বতন্ত্র প্রার্থী সেলিম আহমদ এর সভায় নেতারা বলেন,আগামী নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সেলিম আহমদ এর পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে প্রতিদিনই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব কর্মসূচীর আয়োজন করে যাচ্ছেন তারা।
হাজী মোঃ নজমুল হকের সভাপতিত্বে,শাহ আলম এর পরিচালনায়,ও রুপম আহমেদের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন,তাহিরপুর উপজেলার আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন পদে দায়িত্ব থাকা নেতাকর্মীরাসহ হাজার হাজার সাধারণ মানুষের উপস্থিতি।
৭ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ১- আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সেলিম আহমদ শ্রীপুর জনসভায় বলেছেন, গত ১৫ বছরে সারাদেশে ব্যাপক উন্নয়ন হলেও সুনামগঞ্জ ১- আসনের তাহিরপুর জামালগ্জ,ধর্মপাশা ও মধ্য নগর উপজেলায়,তেমন কোনো উন্নয়ন হয়নি।এ কারণে নেতাকর্মী ও জনগণের কথায় আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছি।
প্রতীক পাওয়ার পর থেকে নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। এখন সুনামগঞ্জ ১- আসনের ৪ উপজেলার পাড়ায় মহল্লা ও রাস্তা ঘাটে ঈগল প্রতীকের জোয়ার উঠেছে।
তিনি আরও বলেন,আগামী ৭ জানুয়ারি একটি সুষ্টু ভোট উৎসব অনুষ্ঠিত হবে। আর এই নির্বাচনে ভোটের জনগণের মাধ্যমেই এমপি নির্বাচিত হবেন। জনগন যাকে ভালবাসে তার পছন্দের মানুষকেই সে ভোট দেবে। আমি মাটে-ঘাটে এই ৪ উপজেলাকে মডেল উপজেলায় পরিণত করতে দিনরাত কাজ করেছি। বিশেষ করে মহামারি করোনা কালীন সংকটের সময় অনেক জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতার্মীরা ঘরে বসে থাকলেও জীবনের ঝুঁকি নিয়ে আমি অসহায়- হতদরিদ্র মানুষের পাশে ছিলাম। বিপদ- আপদে সাধারন মানুষের পাশেও ছিলাম, থাকবো। হয়তো এসব কারণেই তাহিরপুর,জামালগঞ্জ,ধর্মপাশা,ও মধ্য নগর উপজেলার হাট বাজার গ্রামগঞ্জে পরিবর্তনের ডাক এসেছে।
বুধবার রাতে তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে অনুষ্ঠিত এ জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে গণসংযোগকালে উপস্থিত থেকে এ সভায় তিনি এসব কথা বলেন। এসময় তিনি ভোটারের কাছে আগামী ৭জানুয়ারি নির্বাচনে ঈগল প্রতীকে ভোট প্রার্থনা ও সকলের সহযোগিতা কামনা করেন।








