ঢাকা | মার্চ ১৪, ২০২৬ - ৮:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

কক্সবাজারস্থ মহেশখালী শিক্ষার্থীদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, March 13, 2025 - 4:11 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 106 বার

হাফিজুর রহমান খান, স্টাফ রিপোর্টার (কক্সবাজার):: কক্সবাজারস্থ মহেশখালী শিক্ষার্থীদের নতুন সংগঠন “সেভ দ্যা মহেশখালী আইল্যান্ড” এর আত্মপ্রকাশ । উক্ত সংগঠনের আয়োজনে “কেমন মহেশখালী চাই” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ মার্চ) বিকেল ৩টায় পর্যটন নগরী কক্সবাজারের স্যান্ডি বিচ রেস্টুরেন্টে গুরুত্বপূর্ণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন। এছাড়াও উপস্থিত ছিলেন মহেশখালীর বিভিন্ন শিক্ষার্থী, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ ।

সভায় বক্তারা বলেন, মহেশখালীর উন্নয়ন, পর্যটন শিল্পের সম্ভাবনা ও পরিবেশ রক্ষা নিয়ে গঠনমূলক আলোচনা হয়। আমরা একসাথে কাজ করে আরও সুন্দর ও উন্নত মহেশখালী গড়ার প্রত্যয় ঐক্যবদ্ধ হয়েছি ।