ঢাকা | মার্চ ১৪, ২০২৬ - ১১:০৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাজধানীর মাতুয়াইল এলাকায় ১ কোটি টাকা মূল্যের ৩৮ বস্তা আতশবাজি ও ৪৮ কেজি গাঁজা উদ্ধার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, March 13, 2025 - 4:14 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 66 বার

কেরানীগঞ্জ ঢাকা প্রতিনিধিঃ ১২ মার্চ, ২০২৫ তারিখ দিবাগত রাতে সেনাবাহিনী ও র‌্যাব-১০ এর যৌথ আভিযানিক দল রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন চট্রগ্রাম টু ঢাকাগামী মাতুয়াইল ইউ-টার্ন রাস্তায়* চেকপোস্ট পরিচালনা করে। উক্ত চেকপোস্টে *এসএ পরিবহন এর তিনটি কার্গোগাড়ী তল্লাশি করে আনুমানিক কোটি টাকা মূল্যের ৩৮ বস্তা আতশবাজি ও ৪৮ কেজি গাঁজা* উদ্ধার করে। উক্ত ঘটনায় জড়িত পলাতক আসামীদের গ্রেফতারে র‌্যাব-১০ সচেষ্ট রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আসন্ন ঈদ-উল-ফিতর সামনে রেখে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ চোরাইকারবারীরা মাদকদ্রব্য ও আতশবাজি সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছে।