ঢাকা | এপ্রিল ৩০, ২০২৬ - ৮:২৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে কমলগঞ্জে আলোচনা সভা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, May 10, 2025 - 12:10 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 235 বার

রাজন আবেদীন রাজু, স্টাফ রিপোর্টার:“মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি”—এই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় উদযাপিত হয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫।

শনিবার (১০ মে) দুপুর ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে আয়োজিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম তালুকদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন শমসেরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম।

আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ও পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম কিবরিয়া শফি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বাবু, যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান, ইউআরসি ইনস্ট্রাক্টর মো. ইকবাল হোসেন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সোমা ভট্টাচার্য্য ও জয় কুমার হাজরা, প্রধান শিক্ষক অসমঞ্জু প্রসাদ রায় চৌধুরী, কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলু, সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি রাজ মোস্তাকিম ও ভূইয়া রাজন রেজা।

আলোচনা শেষে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের সুন্দর হস্তলিখন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।