খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত
খুলনা প্রতিনিধি : খুলনায় দুর্বৃত্তদের গুলিতে মঞ্জুরুল ইসলাম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে মহানগরীর লবণচরা থানার আশিবিঘা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মনজুরুল ইসলাম একই এলাকার বাসিন্দা খোকনের ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন বলে জানা গেছে। ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ।
স্বজনরা জানান, মঞ্জুরুল আগে পড়াশোনা করতেন।
পরিবারের আর্থিক অনটনের কারণে পড়াশোনা চালিয়ে যেতে পারেননি। পরে বাবার সঙ্গে সেন্টারিংয়ের কাজ করতেন। বুধবার তিনি কাজে যাননি। এলাকায় ভালো ছেলে হিসেবেই তার পরিচিতি ছিল। তার সঙ্গে কারও কোনো পূর্বশত্রুতা ছিল না।








