ঢাকা | এপ্রিল ৩০, ২০২৬ - ১১:২৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

কমলগঞ্জে ১ দিনের ফ্রিল্যান্সিং সেমিনার অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, May 10, 2025 - 12:06 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 329 বার

রাজন আবেদীন রাজু, স্টাফ রিপোর্টার:মৌলভীবাজারের স্বনামধন্য আইটি প্রশিক্ষণ প্রতিষ্ঠান স্কিল শিখন-এর আয়োজনে কমলগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে একদিনব্যাপী ফ্রিল্যান্সিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার মাখন চন্দ্র সূত্রধর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার জয়ন্ত কুমার, উপজেলা আইসিটি অফিসার রাকিবুল ইসলাম এবং কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম. এ. ওয়াহিদ রুলু।

সেমিনারটি সঞ্চালনা করেন স্কিল শিখনের ইন্সট্রাক্টর জাহিদুল ইসলাম। বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সিইও মো. ইমাজ উদ্দিন, এমডি নূর নবী পাবেল, ইন্সট্রাক্টর রাধী চৌধুরী, ইন্সট্রাক্টর মো. দুলাল প্রমুখ। এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

স্কিল শিখন ম্যানেজমেন্ট জানায়, তাদের মূল লক্ষ্য হচ্ছে কমলগঞ্জ উপজেলার যুব সমাজকে আইটি শিক্ষায় দক্ষ করে তুলতে সহায়তা করা এবং বেকারত্ব দূরীকরণে ভূমিকা রাখা।