ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ১:৩৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

আব্দুস সাত্তার সুমন এর কবিতা “শীত বালিকা”

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, October 13, 2024 - 10:54 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 72 বার
আব্দুস সাত্তার সুমন 
ভোরের সকাল শীত বালিকা
হেঁটে কোথায় চলে?
কুয়াশারী বৃষ্টি দিয়ে
মুচকি হেসে বলে!
হালকা শীতের আহ্বানে
শিশির ভেজা ফুল,
শাপলা শালুক দিলাম ছুঁয়ে
আমি শীতের মূল।
পদ্ম ফোটা বিলের পানি
রুপ ছড়ানোর আয়না,
আলতো আলতো শীতের পরশ
গান ধরেছে ময়না।
সূর্যি মামা প্রেমে পড়ে
বছর ঘুরে পাওয়া,
গ্রাম বাংলায় মিশে আছে
শীত বালিকার হাওয়া।
শীত বালিকার আগমনে
শীতের পাখি আসে,
পিঠা পুলি খেজুরের রস
সবাই ভালোবাসে।